রানীর বৌভাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানী মুখার্জির বিয়ে হয়েছে গোপনে, ২১ এপ্রিল ইতালিতে। বর বলিউডের প্রযোজক আদিত্য চোপড়া। দিন তিনেক আগে এই দম্পতি ফিরেছেন মুম্বাইয়ে। এসেই তাঁরা আয়োজন করেন বৌভাত অনুষ্ঠান। চোপড়াদের বাংলোয় এই আয়োজন করা হয় কড়া নিরাপত্তার মধ্যে। কোনো সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। ফলে নতুন দম্পতির ছবি তুলতে পারেননি কেউ। রানী আর আদিত্যর আত্মীয়স্বজন ও বন্ধুরাই ছিলেন আমন্ত্রিত অতিথি।