রানীর শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানী আর আদিত্য চোপড়ার সম্পর্ক নিয়ে কানাঘুষা তো আর কম হয়নি। এমনকি একাধিক পত্রিকায় ছাপা হয়ে গেছে তাঁদের বিয়ের গুজবও। আদিত্যের সঙ্গে সম্পর্কের গুজব সামাল দিতে দিতে রানী যে সত্যিই হয়রান, সেটা আরও একবার বোঝা গেল এই সেদিন। মুম্বাইয়ে বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর নতুন একটি শোরুমের উদ্বোধনী প্রদর্শনীতে হাজির হয়েছিলেন রানী। আলোকচিত্রীদের ক্যামেরার সামনে হাসিমুখে ভালোভাবেই পোজ দিচ্ছিলেন। হঠাৎ রানীর আপত্তি। বিয়ের পোশাক-আশাকের সামনে কিছুতেই ছবির জন্য দাঁড়াবেন না তিনি। রানীর যুক্তি সোজা—বিয়ের পোশাকের পাশে ছবি দেখলেই চারদিকে আবার হুলস্থুল পড়ে যাবে, তিনি বিয়ে করতে চলেছেন। রানীর ভয়টা অবশ্য একদম অমূলক বলা যাচ্ছে না। ওয়েবসাইট।