রানীর সুদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তা রা রাম পাম, লাগা চুনরি মে দাগ, দিল বোলে হাড়িপ্পা—রানী মুখার্জির ক্যারিয়ার নিম্নমুখী হওয়ার গল্প মূলত এই ছবিগুলো নিয়েই। অনেকেই ভাবছিলেন, রানীর বুঝি দিন শেষ। কিন্তু এখন দেখা যাচ্ছে, ঘটনা মোটেও তা নয়। রানী অন্তত মনে করছেন না তেমন কিছু। রানীর নিজের মতে, বলিউডে এখনো অনেক কিছু করার বাকি তাঁর। আর নো ওয়ান কিলড জেসিকা দিয়ে রানী তো প্রমাণ করেই দিয়েছেন, এখনো ফুরিয়ে যাননি তিনি। সামনে আসছে আমির খানের সঙ্গে তাঁর ছবি। রানীর সুদিন আবার ফিরল বলে। ওয়েবসাইট।