রান্নার প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাত ৯টায় শুরু হচ্ছে ‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৭’ প্রতিযোগিতার প্রচার। এই আয়োজনের সহযোগী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম। উপস্থাপনা করছেন শারমিন লাকি। বিচারক হিসেবে আছেন তারিক আনাম খান, শেফ ড্যানিয়েল ও শারমিন লাকি। এ ছাড়া প্রতি পর্বে একজন অতিথি বিচারক থাকবেন। একটি পর্বে অতিথি বিচারক হয়ে এসেছিলেন অভিনয়শিল্পী মম।