রান্নায় বিদ্যার চেয়ে পটু কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের হালের দুই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান আর কারিনা কাপুর খান। এই দুজনের মধ্যে অলিখিত এক প্রতিযোগিতা চলছে সব সময়। সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে বলা হয়েছে, সৌন্দর্য আর সুঅভিনয়ের কারণে দুজনই প্রযোজকদের সবচেয়ে প্রার্থিত এখন। দুজনই সদ্য বিবাহিত, ঘর-কন্নাও সামলাচ্ছেন ভালোভাবেই। তবে একটি বিষয়ের দক্ষতায় বিদ্যাকে হারিয়ে দিয়েছেন কারিনা কাপুর, সেটা রন্ধনবিদ্যা। কারিনা কাপুরের এ দক্ষতা যে বিদ্যার ঈর্ষার কারণ, তা বলাই বাহুল্য!রান্নায় বিদ্যার হাত যে অপটু আর কাঁচা, সম্প্রতি বিদ্যার শ্বশুরবাড়ির লোকজনই সে তথ্য জানিয়েছেন। বিদ্যার দেবর কুনাল কাপুর ফাঁস করেছেন বিদ্যা বালানের এ খুঁতটির কথা। অবশ্য তিনি স্রেফ মজা করেই তা বলেছেন।সরাসরি কোনো প্রতিযোগিতা হয়তো নেই, তবে রাঁধা-বাড়ায় অপটু বিদ্যার কথা নিশ্চয় কারিনা কাপুরের কানে গেছে। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে কারিনা কাপুর একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, রান্নাঘরে বেশ দক্ষতার সঙ্গেই রান্না করছেন সাইফ আলী খানের বেগম কারিনা।সাইফকে নাকি নিজের হাতে রান্না করা খাবার খাওয়াতেই পছন্দ করেন কারিনা। কথায় বলে, পেট ভরিয়েই নাকি মন জেতা যায়! তবে কি এ তত্ত্বটিই মানেন ছোট নবাবের বেগম?