রাফাত খানের 'নীল জোছনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফাত খান
রাফাত খান

চিরকুট ব্যান্ডের সদস্য ইমন চৌধুরী গানের সুর ও সংগীত পরিচালনা করছেন। এর আগে তাঁর সুর করা গান নিয়ে অ্যালবাম করেন অরণ্য। এবার গেয়েছেন রাফাত খান। অ্যালবামের নাম নীল জোছনা। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলেন হাবীব ওয়াহিদ, প্রিন্স মাহমুদ, তপু, সন্দীপন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরকুট ব্যান্ডের সদস্যরাও। অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন ইমন চৌধুরী, অরণ্য, রাফাত। আছে পুরোনো গানও।
রাফাত জানান, একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি তিনি এমবিবিএস করেছেন। নিজেদের একটি ব্যান্ড আছে। নাম নির্মাণাধীন।
নীল জোছনা অ্যালবামটি প্রকাশ করেছে অগ্নিবীণা।