রাবণ-জ্বরে বলিউড
মুক্তি পেয়েছে এ আর রহমানের আরেকটি অ্যালবাম রাবণ। মনি রত্নম পরিচালিত ছবিতে রহমানের সুর থাকবেই। সেই রোজা থেকে বোম্বে, দিল সে, যুবা, গুরু এবং রাবণ। আগের সব কটি ছবির মতো রাবন দিয়েও বলিউড মাত করে দিয়েছেন রহমান। অস্কার ও গ্র্যামি জয়ের পর সেই অর্থে রহমানের তেমন কোনো অ্যালবাম আসেনি। ব্লু অ্যালবামটিও ছিল অনেক আগের। রঙ দে বাসন্তী (২০০৬), গুরু (২০০৭), জানে তু ইয়া জানে না (২০০৮), দিল্লি সিক্স (২০০৯)-এর জন্য পরপর চারবার ফিল্ম ফেয়ার পুরস্কার জেতা রহমান এবারও রাবণ ছবির জন্য সেরা সংগীত-পরিচালকের পুরস্কার পাবেন বলে ধারণা করছেন বোদ্ধারা। রাবণ নিয়ে তুমুল আলোচনাও শুরু হয়ে গিয়েছে বলিউডে। দুই বছর পর ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি। রাবণের চরিত্রে অভিষেক বচ্চন। ঐশ্বরিয়ার নায়ক দক্ষিণের বিক্রম। মনীষা কৈরালা গোবিন্দর অভিনয়। সব মিলিয়ে বলিউডের এ মুহূর্তের সবচেয়ে ‘রেড হট’ ছবির নাম রাবণ। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৮ জুন।সূত্র: ওয়েবসাইট