রাভিনার নাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আইটেম সং’ এখন বলিউডি সিনেমার অংশ হয়ে গেছে। একখানা হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ আর শরীরী আবেদন না থাকলে যেন ছবি জমে না। ‘ও রকম কোনো গানে নাচিনি। কারণ, গায়ে আমার যথেষ্ট পোশাক ছিল।’ বললেন রুপালি পর্দা থেকে হারিয়ে যাওয়া একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা টেন্ডন। সম্প্রতি সুনিধি চৌহানের গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নেচেছেন এই অভিনেত্রী। একসময়ের সুপার-ডুপার হিট ‘তু চিজ বারি হ্যায় মাস্ত্ মাস্ত্’ গানে নেচে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন রাভিনা। এবার তিনি নাচলেন অমিতাভ বচ্চন অভিনীত বুড্ডা হোগা তেরা বাপ ছবির গানে। ওয়েবসাইট।