রাভিনার বাংলা শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে রাজা সেন তৈরি করেছেন কবিগুরুর কাহিনি অবলম্বনে চলচ্চিত্র ল্যাবরেটরি। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে কলকাতায়। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা রাভিনা ট্যান্ডন। জানা গেছে, অভিনয়টা খুব ভালো করার জন্য রাভিনা নাকি অনেক দিন ধরে বাংলা ভাষা শিখেছেন। কলকাতার আগেই ল্যাবরেটরি এ মাসে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে। রাভিনা ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, সাহেব চ্যাটার্জি প্রমুখ।