রামকানাই দাশকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে শ্রীহট্ট সংস্কৃত কলেজে স্মরণ অনুষ্ঠানে গান করছেন সংগীত পরিষদের শিল্পী ও শিক্ষার্থীরা
সিলেটে শ্রীহট্ট সংস্কৃত কলেজে স্মরণ অনুষ্ঠানে গান করছেন সংগীত পরিষদের শিল্পী ও শিক্ষার্থীরা

পণ্ডিত রামকানাই দাশের ৮০তম জন্মদিন ছিল গত ১৫ এপ্রিল। এ উপলক্ষে ১১ জুন সিলেটে শ্রীহট্ট সংস্কৃত কলেজে অনুষ্ঠান আয়োজন করে সংগীত পরিষদ। বিকেলে শুরু হয় অনুষ্ঠান। গানে আর কথামালায় বরেণ্য এই সংগীতজ্ঞকে স্মরণ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী। বক্তব্য দেন প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাশ, কবি শুভেন্দু ইমাম, শিশু একাডেমীর সাবেক জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, সংগীত পরিষদের সাধারণ সম্পাদক পিনুসেন দাশ প্রমুখ।
পণ্ডিত রামকানাই দাশের ছেলে পিনুসেন দাশ জানান, এখন থেকে প্রতিবছর বরেণ্য এই সংগীতজ্ঞের জন্মদিন উদ্যাপন করা হবে।
আলোচনা শেষে পণ্ডিত রামকানাই দাশ রচিত ও সুরারোপিত গান পরিবেশন করেন সংগীত পরিষদের শিল্পী ও শিক্ষার্থীরা।
গত বছরের ৫ সেপ্টেম্বর বরেণ্য এই সংগীতজ্ঞের জীবনাবসান ঘটে।