রামকানাই দাশের স্মৃতিকথা নিয়ে ‘সংগীত ও আমার জীবন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত রামকানাই দাশের স্মৃতি রোমন্থন নিয়ে বেরিয়েছে বই সংগীত ও আমার জীবন। রামকানাই দাশ শুধু খেয়াল গায়ক নন, তিনি উচ্চাঙ্গসংগীতের ওস্তাদ, শিক্ষক, রবীন্দ্রসংগীতমনস্ক। পুরাতনী বাংলা গান ও আঞ্চলিক লোকগান নিয়ে কাজ করেছেন তিনি। বইটিতে রামকানাই দাশ তুলে ধরেছেন লোকসংগীতের অনেক অজানা কাহিনি। পাশাপাশি তিনি শুনিয়েছেন তাঁর রামকানাই দাশ হয়ে ওঠার গল্পও।বইটি প্রকাশ করেছে নবযুগ।