রামকানাই দাসের ‘সংগীত পরিষদ’ যুক্তরাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধ সংগীতের প্রসার ঘটানো এবং শিক্ষা দেওয়ার জন্য ওস্তাদ রামকানাই দাস যুক্তরাষ্ট্রে গড়েছেন সংগীত পরিষদের শাখা। নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় তাঁর এ প্রতিষ্ঠানে এখন গান শিখছেন বাংলা ভাষাভাষী অসংখ্য ছেলেমেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর তিনি সেখানে শুদ্ধ সংগীত ও উচ্চাঙ্গসংগীতের ওপর তালিম দিচ্ছেন। ৩১ মার্চ দেশে ফিরছেন তিনি।১৯৮৭ সালে সিলেটে গড়ে তোলেন ‘সংগীত পরিষদ’। দেশে ফেরার পর তাঁর পঞ্চম একক অ্যালবাম পাগলা মাঝির প্রকাশনা অনুষ্ঠান হবে। পয়লা বৈশাখে অ্যালবামটি বাজারে আনছে লেজার ভিশন।