রাশভারী মাইলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে নিয়ে বেশি মাতামাতি পছন্দ করেন না গায়িকা মাইলি সাইরাস। তাঁর পছন্দের পোশাক, পছন্দের গান এসব নিয়ে খুব একটা কথা বলতে চান না। এবার নতুন অ্যালবামের মুক্তির পর নিজের সম্পর্কে মুখ খুললেন। এক সাক্ষাৎকারে ১৭ বছর বয়সী এ গায়িকা বললেন, ‘নোংরামি আমি পছন্দ করি না, নিজেও করি না। বারে গিয়ে একগাদা ছেলের সঙ্গে বসে গুলতানি মারার মেয়ে আমি নই। গান ও নিজস্ব জগৎ নিয়ে আছি আমি।’ নতুন অ্যালবাম কান্ট বি ট্যামড মুক্তির পর অনেকের মুখে শোনা গেছে, ভিডিও দৃশ্যে মাইলি বেশি খোলামেলা ছিলেন। এমন সমালোচনার জবাবেই হয়তো তরুণ এই গায়িকার মুখে অমন রাশভারী কথা। ওয়েবসাইট।