রাশিয়ায় বছরের সেরা অ্যালবাম ‘এমডিএনএ’
‘পপকুইন’খ্যাত মার্কিন গায়িকা ম্যাডোনার ১২তম স্টুডিও অ্যালবাম ‘এমডিএনএ’ প্রকাশিত হয়েছিল ২০১২ সালের ২৩ মার্চ। বছর শেষে রাশিয়ান অ্যালবাম চার্টে শীর্ষে উঠে এসেছে অ্যালবামটির নাম। দেশটিতে এ বছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ‘এমডিএনএ’।গত আগস্টে রাশিয়ায় ‘এমডিএনএ’ ট্যুর করার পর থেকেই ব্যাপক আলোচিত ও সমালোচিত হন ম্যাডোনা। অবৈধভাবে সমকামীদের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে সাড়ে ১০ মিলিয়ন ডলারের মামলা ঠুকে দেওয়া হয়েছিল। পরে অবশ্য মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। এক খবরে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘ফিমেলফার্স্ট’ ম্যাগাজিন।এ ছাড়া, রাশিয়ার নারীবাদী পাঙ্ক-রক ব্যান্ড পুশি রায়টের সদস্যদের পক্ষ নিয়ে কথা বলায় খবরের শিরোনাম হয়েছিলেন ৫৪ বছর বয়সী এ পপগায়িকা।উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি গান পরিবেশন করায় কারাদণ্ড পেয়েছিলেন পুশি রায়ট ব্যান্ডের সদস্যেরা।