রাশিয়ার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় ছিল রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে ‘রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৮৪তম বর্ষপূর্তি’ উদ্যাপন মূলত বিশ্বকবির লেখা রাশিয়ার চিঠিকে ঘিরেই আবর্তিত হলো। আলোচনায় অংশ নিলেন রবীন্দ্র গবেষক ও ভাষাসৈনিক আহমদ রফিক, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্দর পেত্রোভিচ দিওমিন ও প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর। আলোচকেরা রাশিয়া সফরের পর রবীন্দ্রনাথের ভাবনাজগতের পরিবর্তনের দিকটি তুলে ধরেন।
এরপর সাংস্কৃতিক সংগঠন জিয়নকাঠির রাশিয়ার চিঠি ও প্রাসঙ্গিক কবিতা দিয়ে সাজানো পরিবেশনাটি দর্শকদের মুগ্ধ করে।