রাশিয়ার চিঠি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের রাশিয়া সফর ও তাঁর লেখা রথের রশি নিয়ে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজ রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি ত্রৎসেঙ্কো ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি থেকে পাঠ করবে জিয়নকাঠি। এর নির্দেশনা দিচ্ছেন বিপ্লব বালা। অনুষ্ঠানে গান করবেন শিল্পী মিতা হক, বুলবুল ইসলাম। আবৃত্তি করবেন আহকামউল্লাহ। নাচ পরিবেশন করবে বুলবুল ললিতকলা একাডেমি। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এর আয়োজন করেছে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতি এবং রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র।অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।