রাশিয়ার নাগরিক দেপার্দিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি চলচ্চিত্র তারকা জেরার দেপার্দিউ পেলেন রাশিয়ার নাগরিকত্ব। এখন থেকে তিনি থাকবেন রাশিয়ার মরদোভিয়াতে। নাগরিকত্বের সনদ পাওয়ার পর স্বভাবতই খুশি এই তারকা। তিনি বললেন, ‘সম্মান জানাচ্ছি রাশিয়াকে, সম্মান প্রদর্শন করছি মরদোভিয়ার উদ্দেশে। এলাকাটি তেল কিংবা গ্যাসের জন্য ধনী নয়, এই এলাকা ধনী মানুষের জন্য। এখানে তাঁরা নির্মাণ করেছেন জীবনের প্রতিমূর্তি।’নাগরিকত্ব পাওয়ার পর চিত্রপরিচালক বন্ধু নিকোলাইয়ের একটি অ্যাপার্টমেন্টে উঠেছেন দেপার্দিউ। মরদোভিয়াতে থিতু হচ্ছেন শিগগিরই। পরিকল্পনা করছেন একটি টেলিভিশন ধারাবাহিক তৈরির। এ ছাড়া নাকি ভাবছেন রেস্তোরাঁ খোলার কথাও। উল্লেখ্য, সম্প্রতি ফরাসি সরকার পরিকল্পনা করেছিল, বছরে ১৩ লাখ ডলারের বেশি আয় করেন—এমন নাগরিকদের কাছ থেকে ৭৫ শতাংশ কর কেটে নেওয়া হবে। এর প্রতিবাদে ফ্রান্সের নাগরিকত্ব পরিত্যাগ করেন দেপার্দিউ। এদিকে পরে অবশ্য বিতর্কিত ওই নিয়ম থেকে সরেএসেছে ফরাসি সরকার। এএনএস।