রাশেদের ‘সোনা বন্ধে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোজআপ তারকা রাশেদের দ্বিতীয় একক অ্যালবাম বাজারে আসছে আজ শনিবার। নাম সোনা বন্ধে। তাঁর প্রথম অ্যালবাম ফেরিওয়ালা এসেছিল ২০০৭ সালে। এরপর কয়েকটি মিশ্র অ্যালবামে গান করেন রাশেদ। সাড়ে তিন বছর পর এসেছে তাঁর দ্বিতীয় একক অ্যালবাম। এতে সেমি-ক্ল্যাসিক ও সেমি-ফোক ধাঁচের গান গেয়েছেন তিনি। রয়েছে দুটি দ্বৈত কণ্ঠের গান। এই দুটি গানে রাশেদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেক ক্লোজআপ তারকা নিশিতা। অ্যালবামের সব কটি গানের সুর করেছেন কে জিয়া ও ক্লোজআপ তারকা সাব্বির। রাশেদ বলেন, ‘প্রায় দেড় বছর ধরে অ্যালবামটির কাজ করেছি। আমি আপাদমস্তক সংগীতশিল্পী। ভালো কিছু গান করার চেষ্টা করেছি।’সোনা বন্ধে অ্যালবামটি বাজারে এনেছে ফাহিম মিউজিক।