রাষ্ট্রপতির সঙ্গে চলচ্চিত্রশিল্পীদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত শনিবার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ তারকাশিল্পীও ছিলেন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, প্রায় আড়াই ঘণ্টা তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেছেন। ছবিতে (বাঁ থেকে) রিয়াজ, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, সায়মন, মিশা সওদাগর, পপি, রাষ্ট্রপতি আবদুল হামিদ, কবরী, জায়েদ খান, ফারুক, রোজিনা ও অঞ্জনা।