রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মাধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের হাত থেকে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড বা রাষ্ট্রপতি সম্মাননা (গঙ্গাসরণ সিং সম্মাননা) গ্রহণ করলেন প্রখ্যাত চিত্রনির্মাতা মাধুর ভান্ডারকার। ২১ জুন বৃহস্পতিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে মাধুর ভান্ডারকার, শ্যাম বেনেগালসহ মোট ২৮ জনকে রাষ্ট্রীয় এ সম্মাননা প্রদান করা হয়েছে।হিন্দি ভাষার চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি দিতে এ সম্মাননার জন্য মাধুরকে নির্বাচিত করে ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। সনদের পাশাপাশি এক লাখ ভারতীয় রুপির চেকও দেওয়া হয়েছে মাধুরকে। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।রাষ্ট্রীয় এ সম্মাননা পেয়ে স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত মাধুর। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘কয়েক বছর ধরে দর্শক এবং চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি দেশের সরকারও আমার কাজে নানাভাবে সহায়তা করেছে। শুধু সহযোগিতাই নয়, আমার কাজের স্বীকৃতিও আমি পেয়েছি সবার কাছ থেকে। এ বছর আমাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করায় আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়কে। আমি খুবই সম্মানিত বোধ করছি।’উল্লেখ্য, এর আগে ২০০২ ও ২০০৫ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের হাত থেকে এবং ২০০৬ সালে প্রতিভা পাতিলের হাত থেকে সম্মাননা গ্রহণ করেছিলেন মাধুর। ‘চাঁদনী বার’, ‘পেজ থ্রি’ ও ‘ট্রাফিক সিগন্যাল’ ছবির জন্য সম্মাননা দেওয়া হয়েছিল তাঁকে।