রাসেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুপালি পর্দার নায়ক যে বাস্তব জীবনে আর দশজনের মতোই, তা প্রমাণ করলেন রাসেল ক্রো। ১ সেপ্টেম্বর নিউইয়র্কের লং আইল্যান্ডের কোল্ড স্প্রিং পোতাশ্রয় থেকে নৌভ্রমণে বেরিয়েছিলেন এই তারকা। সঙ্গে ছিলেন বন্ধু ও ব্যক্তিগত প্রশিক্ষক ক্রিস ফেদার। সেদিন বিকেলে তাঁরা নৌভ্রমণে বেরিয়েছিলেন একটি কায়াকে (একধরনের নৌযান) চেপে। রাতের আঁধার নামতেই পথ হারিয়ে ফেলেন তাঁরা! সেই মুহূর্তে এগিয়ে আসেন ইউএস কোস্টগার্ডের সদস্যরা। তাঁরা পথ চিনিয়ে তীরে নিয়ে আসেন রাসেলকে। স্ক্রিন।