রাসেল-ক্যাটির বিয়ে ভারতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিয়ে করছেন ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড ও গায়িকা ক্যাটি পেরি। বিয়ের অনুষ্ঠান হবে এ মাসেই, ভারতের দিল্লিতে। তাও দু-একদিন নয়। সপ্তাহজুড়ে চলবে বিয়ের আনুষ্ঠানিকতা। সে জন্য ৭৫ থেকে ১০০ জন অতিথির একটি তালিকা করা হয়ে গেছে, যেখানে নাম আছে বড় হলিউড তারকাদের।পৃথিবীতে এত জায়গা থাকতে হঠাৎ এই জুটি ভারত নিয়ে পড়লেন কেন—এমন এক প্রশ্নের জবাবে তাঁরা জানান, একটু ভিন্নতা আনতে। বিয়ের অনুষ্ঠানে, এমনকি কনের সাজেও থাকবে পাশ্চাত্য ও ভারতীয় সংস্কৃতির ছাপ। চলতি মাসের শেষের দিকে একটি অবকাশ যাপনকেন্দ্রে জমকালো ওই বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানা গেছে। ওয়েবসাইট।