রাসেল ক্রোর তামাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের উইন্ডসর গ্রেট পার্কে রবিনহুড ছবির শুটিং চলছে। ছবির কাজে পুরোদস্তুর ব্যস্ত অভিনেতা রাসেল ক্রো। হঠাৎ খবর এল, রানি দ্বিতীয় এলিজাবেথের ছেলে রাজকুমার অ্যান্ড্রু শুটিং দেখতে আসছেন। দুষ্টু বুদ্ধি খেলে যায় রাসেল ক্রোর মাথায়। রাজকুমার ছবির সেটে ঢোকার মুখে তাঁর দিকে ছোট একটা কাঠের গুঁড়ি ছুড়ে দেন রাসেল। রাজকুমারের প্রতি এমন আচরণ দেখে সবাই থ হয়ে গেল। কিন্তু গুঁড়িটা সঙ্গে সঙ্গে লুফে নিলেন অ্যান্ড্রু। আকর্ণ বিস্তৃত হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠে রাসেলের মুখ। বুঝতে কারও বাকি থাকে না, স্রেফ তামাশা করতেই কাজটা করেছেন রাসেল ক্রো। ওয়েবসাইট।