রাসেলকে ফোনে উত্ত্যক্ত করতেন জ্যাকসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁচে থাকতে ‘পপ কিং’ মাইকেল জ্যাকসন মাঝেমধ্যেই ‘গ্ল্যাডিয়েটর’ তারকা রাসেল ক্রোকে ফোনে উত্ত্যক্ত করতেন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অস্কারজয়ী এ তারকা অভিনেতা।
এ প্রসঙ্গে রাসেল বলেন, ‘ফোনে প্রায়ই আমাকে উত্ত্যক্ত করতেন মাইকেল জ্যাকসন। ফোনে নিজের কণ্ঠস্বর বদলে ভারী গলায় তিনি বলতেন, বাসায় থাকাটা আমার (রাসেল ক্রো) জন্য মোটেও নিরাপদ নয়। যত দ্রুত সম্ভব বাসা থেকে বের হয়ে যেতে হবে আমাকে। বিষয়টি খুবই জরুরি।’ সম্প্রতি এক খবরে এমন মজার তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা।
রাসেল আরও বলেন, ‘জ্যাকসনের ফোন পাওয়ার পর আমি জিজ্ঞেস করতাম, “কে বলছেন?” তখন জবাবে জ্যাকসন বলতেন, “ভয় পেয়ো না রাসেল। আমি মাইকেল জ্যাকসন বলছি। স্রেফ মজা করার জন্যই তোমাকে ফোন দিয়েছি”।’