রাহমানের বাড়িতে ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং হলিউডেও ব্যস্ত সময় কাটাতে হয়৷ এ আর রাহমান তাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটা বাড়িতে থিতু হয়েছেন৷ কে বা কারা তাঁর সেই বাড়ি তছনছ করেছে৷ ‘আমার এলএর বাড়িতে ধ্বংসযজ্ঞ’—এই ক্যাপশন দিয়ে একটি ছবি রাহমান পোস্ট করেছেন ফেসবুক আর টুইটারে৷ জানিয়েছেন, এ ব্যাপারে স্থানীয় পুলিশের কাছে অভিযোগও করেছেন৷ নিরাপত্তার অভাবে ভুগছেন বলেও জানিয়েছেন অস্কারজয়ী এই সুরকার৷ বাসার ভেতরে অবশ্য কোনো ক্ষতি হয়নি৷ যা হওয়ার বাইরের দিকটাতেই হয়েছে৷ তার পরও বিষয়টি রাহমান হালকাভাবে নিতে রাজি নন৷ মিলিয়ন ডলার আর্ম নামের হলিউডের একটি ছবিতে কাজ করছেন এই সুরকার৷ মুম্বাই মিরর৷