রাহাত ফতেহ আলী খানের কনসার্ট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের কনসার্ট হয়নি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজন করা হয়েছিল কনসার্টটি। আয়োজক প্রতিষ্ঠান মিররের স্বত্বাধিকারী শাহজাহান ভূঁইয়া গত বুধবার মধ্যরাতে মুঠোফোনে জানান, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। শুরুতে ২৪ সেপ্টেম্বর বলা হলেও এখনকনসার্টটি ২৬ সেপ্টেম্বর আয়োজন করার জন্য চেষ্টা করছেন তাঁরা। এ বছর ফেব্রুয়ারি মাসে একই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘গজল লিজেন্ড গুলাম আলী নাইট’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু অব্যবস্থাপনার কারণে পণ্ড হয়ে যায় ওই গানের আসর। পরে শ্রোতাদের কাছে দুঃখ প্রকাশ করে মঞ্চ ছাড়েন গুলাম আলী।