রাহাত ফতেহ আলী খানের বড় অঙ্কের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে অর্থপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতের শুল্ক বিভাগ পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান এবং তাঁর ম্যানেজার মারুফ উভয়কে ১৫ লাখ রুপি করে জরিমানা করেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, পাকিস্তানি এই শিল্পীর বিরুদ্ধে অধৈবভাবে অর্থপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানার মাশুল গুণতে হচ্ছে। তবে জরিমানার এই টাকা এখনো তাঁরা দেননি।উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি ভ্রমণের সময় প্রচুর অবৈধ বিদেশি মুদ্রা রাখার অভিযোগে পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় সেখানকার শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ওই ঘটনায় রাহাত ফতেহ আলী খানের ম্যানেজার মারুফসহ অপর দুই কর্মকর্তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদও করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক লাখ ২৪ হাজার ডলার উদ্ধার করা হয়।