রাহাতের ‘স্বপ্ন শুরু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্ন শুরু’ অ্যালবামটি দিয়ে শুক্রবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন তরুণ গায়ক রাহাত। এ উপলক্ষে বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে অ্যালবামের শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, আরেফিন রুমী, সৈয়দ শহীদ, প্রকাশনা প্রতিষ্ঠান অগ্নিবীণার স্বত্বাধিকারী নাজমুল হক প্রমুখ। এ ছাড়া নিজের এলাকার ছেলের প্রতি শুভ কামনা জানাতে এসেছিলেন সাবেক মন্ত্রী নাজমুল হুদা। অ্যালবামটিতে মোট গান রয়েছে নয়টি। গানগুলোর সুর করেছেন বাপ্পা মজুমদার, আরেফিন রুমী ও অদিত। গায়ক নিজেও একটি গানের সুর করেছেন। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে রাহাতের সঙ্গে দুটি গানে কণ্ঠ দিয়েছেন মুনমুন ও বিউটি দাস।