রাহুল ও প্রিয়াঙ্কার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিনটি সামনে রেখে বিশেষ প্রচারণায় নেমেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও রাহুল বোস। পৃথিবীকে সবুজে সবুজময় করে তুলতে জাতিসংঘের এক আহ্বানে সাড়া দিয়েছেন এই দুই বলিউড তারকা। এক ভিডিও বার্তায় রাহুল ও প্রিয়াঙ্কা জনসাধারণকে পরিবেশের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান। একটি ওয়েব ঠিকানা দিয়ে তাঁরা বলেন, পরিবেশের ওপর যত কর্মকাণ্ড সব এই ওয়েবসাইটে (www.wedchallenge.org/india) আপলোড করা যাবে। প্রতিবছর বিশেষ এ দিনটিতে অন্তত একটি গাছের চারা রোপণের আহ্বান জানান তাঁরা। পাশাপাশি পলিথিনের থলে বর্জন করে কাপড়ের থলে ব্যবহারে উৎসাহ দেন। ওয়েবসাইট।