রাহুল দেববর্মণের জন্মদিনে এসেছে বই আর তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব রাহুল দেববর্মণের ৭১তম জন্মদিন ছিল ২৭ জুন। এই দিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশ করা হয়েছে বই কফি টেবিল বুক আর তৈরি হয়েছে তথ্যচিত্র মুঝে চলে যানা হ্যায়। এই বই এবং তথ্যচিত্রে রাহুল দেববর্মণকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তাঁর স্ত্রী আশা ভোঁসলেসহ বলিউডের নামীদামি সংগীতকার ও সুরকারেরা। বইটিতে আশা ভোঁসলে স্মৃতিচারণা করে বলেছেন, ‘কাজের শেষে প্রতিদিন রাত নয়টার দিকে উনি স্নান সেরে একটি লুঙ্গি আর ফতুয়া পরে সাত-আটটা রেকর্ডার নিয়ে বসতেন। বিশ্বের বড় বড় সুরকারের গান শুনতেন। ভোর চার-পাঁচটা পর্যন্ত শুনতেন সেসব গান।’ আশা ভোঁসলে আরও বলেছেন, ‘রাহুলই প্রথম ভারতীয় ছবির গানে ফিউশন নিয়ে এসেছেন। তিনি সব সময় অরজিনাল সুর ভালোবাসতেন। একবার খান্ডালার এক হোটেলে সারা রাত ধরে বৃষ্টি পড়ার শব্দ রেকর্ড করেছিলেন।’১৯৩৯ সালের ২৭ জুন কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন রাহুল দেববর্মণ। মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হন তিনি।