রিংকুর স্টুডিও ও ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী রিংকু এবার স্টুডিও গড়েছেন। নাম ‘স্টুডিও সম্পর্ক’। রাজধানীর মগবাজারে আজ সন্ধ্যায় স্টুডিওটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে; একই সঙ্গে উদ্বোধন হবে রিংকুর ওয়েবসাইট— www.baulৎinku.com।রিংকু বলেন, ‘আমার শুরুটা খুব বেশি দিনের নয়। এর মধ্যেই যতটুকু বুঝতে পারছি, তা হলো, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে লোকগানকে যথাযথভাবে নাগরিক সমাজে তুলে ধরা সম্ভব হচ্ছে না। প্রযুক্তিনির্ভর না হয়ে সংগীতের আদি বাদ্যযন্ত্র ব্যবহার ও গান তৈরির যথাযথ পরিবেশ তৈরির স্বপ্ন নিয়ে আমি স্টুডিওটি দিয়েছি।’রিংকু জানান, যেকোনো শিল্পী এখানে গানের কাজ করতে পারবেন। স্টুডিওতে আধুনিক প্রযুক্তিসুবিধা রাখার চেষ্টা করেছেন তিনি।