রিংকুর ‘বাউল বেশে রবিঠাকুর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকগানের শিল্পী রিংকু এবার রবীন্দ্রসংগীত গেয়েছেন। বাংলা নববর্ষ উপলক্ষে আসছে তাঁর এই অ্যালবাম। নাম বাউল বেশে রবিঠাকুর। রিংকু বললেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাউলদের দ্বারা নানাভাবে প্রভাবিত হয়েছেন। লালনের গানও তাঁর ওপর প্রভাব ফেলেছিল। আমি লালনের গান নিয়ে অনেক দিন ধরেই চর্চা করছি। তাই রবীন্দ্রনাথের বাউল অঙ্গের গান নিয়ে অ্যালবাম করার একটা ভাবনা ছিল। এবার কাজটা করেই ফেললাম।’বাউল বেশে রবিঠাকুর অ্যালবামের কাজ শেষ। প্রকাশ করছে রিংকুর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্ক। সম্পর্কের সঙ্গে পরিবেশনার দায়িত্বে আছে গানচিল। রিংকু জানান, তাঁর এই অ্যালবামে আটটি গান থাকছে। এর মধ্যে আছে ‘আমার প্রাণের মানুষ’, ‘কোন ফুলে পূজিব রাঙা চরণ তোমার’, ‘এবার তোর মরা গাঙ্গে বান ডেকেছে’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘যে তোরে পাগল বলে’, ‘ভেঙে মোর ঘরের চাবি’।