রিকি মার্টিনকে মৃত্যুর হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার থেকে কে বা কারা মেরে ফেলার হুমকি দিয়েছে স্প্যানিশ গায়ক রিকি মার্টিনকে। টুইটার বার্তায় রিকি মার্টিনকে লেখা খুদে বার্তাটি হচ্ছে, ‘তোমার ভক্ত-শ্রোতারা কান্নাকাটি করবে; কারণ, অচিরেই তুমি মরে যাবে।’ এ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন তিনি। কালক্ষেপণ না করে তিনি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। রিকি মার্টিন বর্তমানে লন্ডন সফরে আছেন। খুদে বার্তাটি পাওয়ার পরই অনুষ্ঠান কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হলে তারাও বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। ওয়েবসাইট।