রিচির নাটকে নিলয়-শখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিচি সোলায়মানের লেখা নাটকে অভিনয় করলেন সুপার হিরোখ্যাত নিলয় এবং মডেল ও অভিনেত্রী শখ। রূপার শেষ কথা নামের এই নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে বলে পরিচালক সূত্রে জানা গেছে।নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন শখ। আর তাঁর সঙ্গে জুটি হয়ে প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন নিলয়।নাটকটির গল্পে দেখা যাবে, শখ একটি ধনী পরিবারের মেয়ে। সে ভালোবাসে আর্ট কলেজপড়ুয়া এক মধ্যবিত্ত পরিবারের এতিম যুবককে (নিলয়)। এমন একটি ছেলেকে বাড়ির জামাই হিসেবে মেনে না নেওয়ার ঘটনা নিয়েই এগিয়ে যাবে নাটকের কাহিনি। কাহিনির একপর্যায়ে হিল্লোলের সঙ্গে শখের বিয়ে ঠিক করা হয়। কিন্তু শখ রাজি নয়। সে নিলয় ছাড়া কাউকে বিয়ে করবে না। এরই মধ্যে আবার হিল্লোল ভালোবেসে ফেলে শখকে। এমনই নানা ঘটনার মধ্য দিয়ে সাজানো হয়েছে এই নাটকের গল্প।