রিচির রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নর টেস্ট অ্যান্ড টুইস্ট’ অনুষ্ঠানে রিচি সোলাইমান
‘নর টেস্ট অ্যান্ড টুইস্ট’ অনুষ্ঠানে রিচি সোলাইমান

রান্নার কোনো অনুষ্ঠানে দেখা যায়নি রিচিকে। এমনকি উপস্থাপনাও করেননি। এবার একসঙ্গে এই দুটি কাজই তিনি করছেন। অনুষ্ঠানের নাম ‘নর টেস্ট অ্যান্ড টুইস্ট’। পুরো রমজান মাস দেশের ১০টি টিভি চ্যানেলে একসঙ্গে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
রিচি বলেন, ‘রান্না আমি খুব পছন্দ করি। যেদিন বাসায় থাকি, সেদিন নিজে রান্না করি। নতুন নতুন রেসিপির খাবার তৈরি করতে খুব ভালো লাগে।’
‘নর টেস্ট অ্যান্ড টুইস্ট’ অনুষ্ঠানে কোনো অতিথি নেই। রিচি উপস্থাপনা করছেন আবার তিনি নিজেই রান্না করছেন। তিনি বলেন, ‘রান্নার অনুষ্ঠানগুলো যেমন হয়, এটি তেমনটি নয়। এখানে আমি ৩০ দিনের জন্য ৩০ ধরনের খাবার তৈরি করেছি। আর প্রতিদিনের খাবারের সঙ্গে থাকছে নর স্যুপ। প্রতিদিন একটি পুষ্টিকর ডিশ আমরা দর্শকদের উপহার দিতে চেয়েছি।’
‘নর টেস্ট অ্যান্ড টুইস্ট’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল।