রিজের জন্য কেট-উইলিয়ামের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর লস অ্যাঞ্জেলেস ভ্রমণের সময় হলিউডের অভিনেত্রী রিজ উইদারস্পুনের সঙ্গে সাক্ষাত্ হয়েছিল ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের। তখন এই দম্পতিকে উপহার ও হাতে লেখা চিঠি পাঠিয়েছিলেন রিজ। গত মাসে ছেলেসন্তানের মা হয়েছেন ৩৬ বছর বয়সী এ অভিনেত্রী। রিজকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ছেলের জন্য যুক্তরাজ্যের পতাকার নকশা করা পোশাক উপহার পাঠিয়েছেন কেট-উইলিয়াম।ঘনিষ্ঠ সূত্রের বরাতে ফিমেলফার্স্ট জানিয়েছে, ‘সুইট হোম’ তারকা রিজ ও তাঁর স্বামী জিম টথ গত ২৭ সেপ্টেম্বর ছেলের বাবা-মা হয়েছেন। এ সংবাদ জানার পর ওই উপহার পাঠান উইলিয়াম ও কেট। সূত্রটি আরও জানিয়েছে, রিজকে উপহার পাঠিয়েছেন ‘টোয়ালাইট’ তারকা রবার্ট প্যাটিনসনও। দুই হাজার ডলার খরচ করে রিজের ছেলের জন্য একটি দোলনা উপহার পাঠিয়েছেন তিনি। ক্রিস্টেনের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর বাড়ি ছেড়ে প্যাটিনসন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত রিজের বাড়িতে উঠেছিলেন। রিজের মা হওয়ার খবর শোনার পর ফোন করে তাঁকে শুভেচ্ছা জানান তিনি। এ ছাড়া রিজের সন্তানের দেখভালের জন্য প্রচুর সময় দিতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি।জিম টথের সঙ্গে বিয়ের আগে রায়ান ফিলিপের সঙ্গে সংসার করেছিলেন রিজ। রিজ-ফিলিপের দুটি সন্তান আছে। তাদের মধ্যে আভার বয়স ১৩ এবং ডেকনের বয়স ৮।