রিটার্ন ব্যাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলায় আজ রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক রিটার্ন ব্যাক। লিখেছেন অনুরূপ আইচ। পরিচালনা করেছেন এহসান এলাহী। অভিনয় করেছেন রোমানা, সীমানা, সজল প্রমুখ। বিপদ থেকে অপর্ণাকে উদ্ধার করে নাভিদ। নাভিদের বাসায় যায় অপর্ণা। নাভিদ বিবাহিত। স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান চলছে। অপর্ণা মানসিকভাবে জড়িয়ে যায় নাভিদের জীবনে। নাভিদ ভুলতে পারে না তার স্ত্রীকে। নিজের ভুল বুঝতে পেরে নাভিদের বাসায় ফিরে আসে তার স্ত্রী মৌরিন। এখন অপর্ণার কী হবে?