রিতেশের ক্রিকেট দলে জেনেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে সেলিব্রিটি ক্রিকেট নিয়ে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। রিতেশ দেশমুখ এত দিন নিয়মিত খেলে এসেছেন সোহেল খানের দলে। এবার নিজেই কিনলেন একটি দল। এক সূত্র জানিয়েছে, এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক হিসেবে বউনি করেছেন একটি মারাঠি ছবি দিয়ে। শিগগিরই হাত দিচ্ছেন দ্বিতীয় প্রযোজনার কাজে। এদিকে নিজের ক্রিকেট দলের জন্য অনেক পরিকল্পনা রিতেশের। ক্রিকেট দলের মধ্যে অভিনেত্রী-স্ত্রী জেনেলিয়া ডি-সুজাকেও রেখেছেন রিতেশ; বললেন, ‘জেনেলিয়া আমাদের শুভেচ্ছাদূত। সে আমার জীবনের অংশ, তেমনি কাজেরও।’ মিড-ডে।