রিমেক হচ্ছে ফিডব্যাকের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিডব্যাকের জনপ্রিয় গানগুলো রিমেক করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি একসঙ্গে করবে ফিডব্যাক ও সংগীতায়োজক ফুয়াদ। আর এ কাজে পৃষ্ঠপোষকতা করছে নকিয়া। শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠিত হলো এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ‘ফুয়াদ অ্যান্ড ফিডব্যাক লাইভ’ কনসার্ট।ফিডব্যাকের ফোয়াদ নাসের বললেন, ‘আমি নিজেও ফুয়াদের সংগীতের ভক্ত। দুই পক্ষ মিলে খুব ভালো একটা কাজ হবে বলে আশা করছি। একসময়ের জনপ্রিয় গানগুলো তরুণ প্রজন্ম নতুন করে শুনতে পাবে—এটাই আমার কাছে বড় পাওয়া মনে হচ্ছে।’ফুয়াদ বললেন, ‘আমরা এখানে রিমিক্স করব না, রিমেক করব। গানগুলোর স্বাদ তাই অন্য রকম হবে।’ফুয়াদ ও ফিডব্যাক এরই মধ্যে ফিডব্যাকের জনপ্রিয় ২০টি গান বাছাই করেছে। সেখান থেকে দর্শক জরিপে বাছাই করা সেরা ১০টি গান রিমেক করা হবে। নকিয়ার ওয়েব পোর্টাল www.nokia.com.bd/play ঠিকানায় গিয়ে যে কেউ সরাসরি গান বাছাইয়ে অংশ নিতে পারবেন। নকিয়া ইমার্জিং এশিয়ার বিপণনপ্রধান নওফেল আনোয়ার বলেন, ‘দেশব্যাপী কনসার্টের মাধ্যমে ফুয়াদ ও ফিডব্যাক শ্রোতাদের এই ভোটিং কার্যক্রমে উদ্বুদ্ধ করবে। পয়লা বৈশাখে রিমেক করা দুটি গান কনসার্টে শোনানো হবে। পরবর্তী সময়ে নকিয়া ডিভাইসের সঙ্গে রিমেক করা গানগুলো বিনা মূল্যে পাওয়া যাবে।’