রিয়ান্না 'বিষাক্ত রাজকন্যা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ান্না
রিয়ান্না

তাঁর নামে যেসব কথা লেখা হয়েছে, তাতে তেলে-বেগুনে-পেঁয়াজে-রসুনেই জ্বলে ওঠার কথা রিয়ান্নার। একটি প্রতিবেদনে এই সংগীত তারকাকে যে উল্লেখ করা হয়েছে ‘পপ জগতের বিষাক্ত রাজকন্যা’ হিসেবে। এখানেই শেষ নয়! আরও লেখা হয়েছে, রিয়ান্না ‘নিজের তরুণ ভক্তকুলের জন্য বাজে আদর্শ’! যেসব জামাকাপড় তিনি পরেন আর যে ভঙ্গিতে নাচেন, এর কোনোটাই তরুণদের জন্য ভালো উদাহরণ নয় বলে মন্তব্য করা হয়েছে ওই প্রতিবেদনে। এর জবাব দিয়েছেন এই তারকা। ওই প্রতিবেদনটিকে ‘আনাড়ি’ ও ‘তিক্ত’ বলে আখ্যা দিয়েছেন রিয়ান্না। ছাপার অনুপযোগী দুটি গালি দিয়ে রিয়ান্না এও জানান, তিনি নিজেকে কখনো কারও ‘রোল মডেল’ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেননি। আইএএনএস।