রিয়েলিটি শোর শীর্ষ গানে পুলক-রন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ ওয়ান ২০০৬-এর সেরা দশের দুই প্রতিযোগী পুলক ও রন্টি এবার আরেকটি রিয়েলিটি শোর শীর্ষ গানে কণ্ঠ দিলেন। গতকাল সন্ধ্যায় তাঁরা গানটিতে কণ্ঠ দেন।পরীক্ষামূলক সম্প্রচারে থাকা এশিয়ান টেলিভিশনের স্টার কমেডি চ্যাম্পিয়ন অনুষ্ঠানে গানটি ব্যবহূত হবে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। লিখেছেন জনি হক। ‘কথায় কথায় চলাফেরায় বা রম্য হাসি রাশি রাশি’ শিরোনামের গানটির কথা লিখেছেন জনি হক।পুলক বলেন, ‘আমি অনেক নাটক ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। কিন্তু কোনো রিয়েলিটি শোর শীর্ষ গানে কণ্ঠ দেওয়া হয়নি। এবারই প্রথম কোনো রিয়েলিটি শোর শীর্ষ সংগীত গাইলাম। তাও আবার কমেডি ঘরানার অনুষ্ঠানের। গানটি গাইতে পেরেও ভালো লেগেছে।’এদিকে গানটির সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘খুব দ্রুত স্বল্প সময়ে গানটি তৈরি করতে হয়েছে। স্টার কমেডি চ্যাম্পিয়নের আগে মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো রবি-সেরা প্রতিভা অনুষ্ঠানের শীর্ষ সংগীতও তৈরি করেছি। আশা করছি, স্টার কমেডি চ্যাম্পিয়ন অনুষ্ঠানের গানটিও সবার ভালো লাগবে।’