রিয়েলিটি শো’য় অনন্ত-বর্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘রবি সেরা প্রতিভা’য় দেখা যাবে হালের আলোচিত তারকাজুটি অনন্ত ও বর্ষাকে। প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে মূল বিচারক হূদয় খান ও ফুয়াদের সঙ্গে তাঁরা প্রতিযোগীদের মূল্যায়ন করবেন। আগামীকাল ৩১ ডিসেম্বর রাত আটটায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। আবুল হোসেন খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নাবিলা।তরুণদের মধ্য থেকে সেরা সংগীতপ্রতিভা খুঁজে বের করতে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আয়োজন করেছে এই ‘রবি সেরা প্রতিভা’ কর্মসূচি। সরাসরি ও মোবাইলের ভয়েস আপলোড অডিশনের মাধ্যমে সংগীতপরিচালক ফুয়াদ আল মুক্তাদির সারা দেশ থেকে ৩০ জন প্রতিভাবান কণ্ঠশিল্পী বাছাই করেছেন। তাঁদের মধ্য থেকে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় সেরা আটজন ফুয়াদের পরবর্তী অ্যালবামে গান গাওয়ার সুযোগ পাবেন।