রিহানার অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিহানার ভক্তদের জন্য সুখবর, শিগগিরই ষষ্ঠ অ্যালবামের কাজ শুরু করছেন এই সংগীতশিল্পী। তাঁর শেষ অ্যালবাম লাউড বাজারে এসেছিল ২০১০ সালের নভেম্বর মাসে। গত বৃহস্পতিবার খুদে ব্লগিংয়ের সাইট টুইটারে নতুন এই খবর জানিয়েছেন রিহানা স্বয়ং। টুইটারে এক ফলোয়ারের রিটুইটের উত্তরে এই তারকা বলেছেন, ‘হ্যাঁ, আমিও আর তর সইতে পারছি না, নতুন কিছু নিয়ে আসছি আপনাদের জন্য।’ উল্লেখ্য, ২০০৫ সালে মিউজিক অব দ্য সান নামের অ্যালবাম দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রিহানা। এরপর বাজারে এসেছে তাঁর আরও চারটি অ্যালবাম। টিএনএন।