রিয়াজ এবার লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদামাটা একজন মানুষ। লেখক হিসেবে বেশ পরিচিতি আছে। পাত্রী দেখতে সিলেট যাচ্ছে। পথে পরিচয় হয় দিবার সঙ্গে। দিবা ও লেখক শফিকুর রহমানের গল্প যখন এগিয়ে যাচ্ছিল, তখন অতীতদ্রষ্টা আবদুল কাদির গল্পে নতুন নাটকীয়তা তৈরি করে। এমনই এক গল্প নিয়ে টেলিছবি অপরাহ্নের গল্প। এখানে শফিকুর রহমানের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। টেলিছবিটি লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। এনটিভির ঈদের অনুষ্ঠানমালার জন্য টেলিছবিটি তৈরি করছেন সাজ্জাদ সুমন। তিনি জানান, ২৩ অক্টোবর থেকে সিলেট ও ঢাকার আশপাশে টেলিছবিটির কাজ হবে।রিয়াজ বলেন, ‘গল্পটা গতানুগতিক ধারার বাইরে। গল্পে বিনোদনের মাধ্যমে একটি শিক্ষামূলক ব্যাপারও থাকছে।’এবার ঈদে অপরাহ্নের গল্প ছাড়াও এস এ হক অলীকের একটি টেলিছবিতে অভিনয় করবেন রিয়াজ।