রিয়াজ ও সারিকাকে নিয়ে ‘ভালোবাসা ভালোবাসি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনোদন প্রতিবেদকরিয়াজকে নিয়ে হূদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা ছবি বানিয়ে সাফল্য পেয়েছিলেন এস এ হক অলীক। এবার তিনি রিয়াজকে নিয়ে তৈরি করছেন ঈদের নাটক। নাম ভালোবাসা ভালোবাসি। অলীক বলেন, ‘রিয়াজ তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। তার পরও ঈদের নাটকে অভিনয় করার সম্মতি দিয়েছেন। এটি প্রেমের নাটক। তাই রিয়াজের বিপরীতে সারিকাকে নিয়েছি।’ অলীক জানান, এ সপ্তাহেই নাটকটির শুটিং হবে পুবাইলে। আর নাটকটি প্রচারের ব্যাপারে টিভি চ্যানেলের সঙ্গে কথা হয়েছে।