রিয়ান্নার আক্কেলসেলামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেভেন সেভেন সেভেন—রিয়ান্নার সংগীত সফরের শিরোনাম। সাত দিন যুক্তরাজ্যের সাতটি শহরে সাতটি কনসার্টে গান গাওয়ার কথা তাঁর। এরই মধ্যে শুরু হয়ে গেছে এ সফর। বিপত্তি বেধেছে গত পরশু। ব্যক্তিগত জেট বিমান দেরিতে পৌঁছানোর কারণে বিলম্ব হয় মঞ্চে উঠতে। আর তাতেই আয়োজকেরা মহা খাপ্পা। তাঁদের দাবি, দেরির কারণে কনসার্টে আসা শ্রোতারাও নাকি খেপে গিয়েছিল। আর তাই রিয়ান্নার কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ পাউন্ড আদায় করেছেন তাঁরা! পিটিআই।