রিয়ান্নার উদাসীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে সেন্ট্রাল লন্ডনের রোজ নাইট ক্লাবের সামনে দিয়ে হাঁটছিলেন রিয়ান্না। পায়ে ছিল লম্বা সাদা-কালো রঙের জুতা। অনেকেরই চোখ আটকে গিয়েছিল তাতে। জুতা জোড়ায় চোখ আটকে গেছে ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিমেল’ (পেটা) কর্তৃপক্ষের। তারা বলছে, রিয়ান্নার জুতা সাপের চামড়া দিয়ে তৈরি। সংস্থাটির এক মুখপাত্র বললেন, ‘সরীসৃপের চামড়া পরিধান করা খুবই গা-ছমছমে ব্যাপার এবং উদাসীনতার বহিঃপ্রকাশ। এতে করে তিনি (রিয়ান্না) তাঁর অবস্থান থেকে নিচে নেমে গেলেন। তিনি ও লেডি গাগা যেন বদ্ধপরিকর এমন খেয়ালিপনার ব্যাপারে!’ স্ক্রিন।