রিয়ান্নার এক দিনে ৫০ লাখ পাউন্ড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সন্ধ্যায় ৫০ লাখ পাউন্ড! হ্যাঁ, এমনটাই চুক্তি হয়েছে রিয়ান্নার সঙ্গে। আসছে বড়দিনে যুক্তরাজ্যের স্ট্র্যাটফোর্ডের ওয়েস্টফিল্ডে গাইবেন এই তারকা। একই মঞ্চে গেয়েছিলেন বছর দুই আগেও। এবার মঞ্চের সামনে থাকবে প্রায় ২০ হাজার শ্রোতা। কনসার্ট আয়োজকদের পক্ষ থেকে একজন বললেন, ‘আবার ডাক পেয়ে রিয়ান্না রোমাঞ্চিত। যদিও আলোচনা চলছে, তার পরও ওয়েস্টফিল্ড তাঁকে ৫০ লাখ পাউন্ড গুনে দিতে প্রস্তুত।’ পিটিআই।