রিয়ান্নার খাবার সামলাতেই হিমশিম নান্দু’স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশে ব্যবসা করছে দক্ষিণ আফ্রিকা-ভিত্তিক নান্দু’স রেস্তোরাঁ। সম্প্রতি যুক্তরাজ্যে সেই রেস্তোরাঁই কি না একদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল স্রেফ পপগায়িকা রিয়ান্নার খাবার সরবরাহের জন্য!রিয়ান্নার জন্য সাত হাজার পাউন্ড মূল্যের হরেক রকম খাবার সরবরাহ করতে গিয়ে এমন বিপাকেই পড়ে যায় রেস্তোরাঁটি। এক খবরে জানিয়েছে এ তথ্য ডেইলি স্টার।বারক্লেকার্ড ওয়্যারলেস উত্সবে গাইতে লন্ডন গিয়েছিলেন রিয়ান্না। মঞ্চ পরিবেশনা শেষে স্থানীয় নান্দু’স রেস্তোরাঁ থেকে খাবার সরবরাহের অনুরোধ করেন তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের দ্য ডেইলি স্টার জানিয়েছে, ‘রেস্তোরাঁয় যত ধরনের খাবার ছিল তার সবই অর্ডার করেন রিয়ান্না। খাবারগুলো তিনি যে মঞ্চে দাঁড়িয়ে গান গেয়েছেন, তার পেছনে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।’সূত্রটি আরও জানিয়েছে, ‘এই বিপুল পরিমাণ খাবারের অর্ডার পাওয়ার পরপরই রেস্টুরেন্টটির সব দরজা বন্ধ করে দেওয়া হয়। কারণ, রিয়ান্নার জন্য খাবার সরবরাহ করার পর অন্য ক্রেতাদের খাবার জোগান দেওয়ার মতো প্রয়োজনীয় মজুদ রেস্টুরেন্টটিতে ছিল না। এ ঘটনা জানার পর সবাই হাসিতে ফেটে পড়েন। তাঁরা বলতে থাকেন, এক রিয়ান্নাই পুরো নান্দু’সকে সাফা করে দিতে পারেন।’ যুক্তরাজ্য সফরের সময় স্টাফ, নিরাপত্তাকর্মীসহ রিয়ান্নাকে ঘিরে ছিল ৯০ জনের বিশাল এক বাহিনী। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ এক সূত্রের ভাষ্য, ‘একজন মানুষকে ঘিরে এত মানুষের ভিড় একটু অস্বাভাবিকই বটে। মঞ্চ পরিবেশনার আগে ও পরে বিশ্রাম নেওয়ার জন্য পাঁচটি বিশাল ড্রেসিং রুমের ব্যবস্থা করা হয়েছিল রিয়ান্নার জন্য।’