রিয়ান্নার দান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরের জুনে ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষে বিদায় নিয়েছেন ডলি। ডলি হলেন রিয়ান্নার দাদি। এবার দাদির স্মরণে ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজের এক হাসপাতালে সাড়ে ১৭ লাখ ডলার দান করলেন এই তারকা। গত শনিবার ওই হাসপাতালের নতুন নামকরণ করা হয়েছে। মা ও দাদাকে নিয়ে রিয়ান্না গিয়েছিলেন ক্লারা ব্রেইথওয়েইট সেন্টার ফর অনকোলজি অ্যান্ড নিউক্লিয়ার মেডিসিন নামের হাসপাতালটিতে। বারবাডোজের মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দিত রিয়ান্না। তিনি বলেন, ‘বারবাডোজকে কিছু দেওয়ার জন্য এই পথই বেছে নিলাম। আমি বিশ্বাস করি, এতে বারবাডোজের মানুষের ওপর বড় প্রভাব পড়বে। এই সবকিছুই জীবন বাঁচানো কিংবা জীবনটা আরও কিছুদূর নিয়ে যাওয়ার জন্য।’ ব্যাং শোবিজ।